বনভূমি উদ্ধার
নবাবগঞ্জে ৩০ শতক সরকারি বনভূমি দখলমুক্ত করল প্রশাসন
দিনাজপুরের নবাবগঞ্জে জবরদখল হওয়া প্রায় ৩০ শতক সরকারি বনভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। মঙ্গলবার দুপুরে মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।